৪ এপ্রিল ২০২৬

ধারণ ক্ষমতার অধিক মালামাল বহনে স্টিলের সেতু ধ্বংস,

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধারণ ক্ষমতার অধিক মালামাল বহনে স্টিলের সেতু ধ্বংস,
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে - ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে একটি লরি ওঠার পর স্টিলের সেতু ভেঙে পড়ার ঘটনায় মামলা করা হয়েছে। এতে সরকারের ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভালুকা সড়ক ও জনপথের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় লরিচালককে আসামি করে ত্রিশাল থানায় মামলাটি করেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে ট্রান্সফরমারবাহী ৪২ চাকার একটি লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। লরিটি ত্রিশালের চেলের ঘাট এলাকার স্টিলের সেতুর ওপরে উঠতেই সেটি ভেঙে যায়। এতে ওই লরি ও একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে তিনজন আহত হন। সেতুটি ভেঙে পড়ায় আনুমানিক সরকারের ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী মহাসড়কের ওপর দিয়ে ৪০ টন ওজনের গাড়ি চলাচলের অনুমোদন রয়েছে। তবে, লরির চালক সড়ক পরিবহনের কোনো আইন না মেনে ও সড়ক বিভাগের অনুমতি না নিয়ে ১২০ টন ওজনের ট্রান্সফরমার নিয়ে সেতু পার হচ্ছিলেন। এতে সেতুটি ভেঙে পড়ে। এতে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী বলেন, ট্রান্সফরমার ও লরিটি এখান থেকে সরাতে বড় ক্রেনের প্রয়োজন হবে। এতে সপ্তাহ খানিক সময় লাগতে পারে। এগুলো অপসারণ করার পর দ্রুত সেতুটি ঠিক করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে। ওসি মাইন উদ্দিন বলেন, আসামিকে ধরতে অভিযান চলছে। ট্রান্সফরমারটি এনার্জি প্যাক কোম্পানির। এটি নগরীর কেওয়াটখালী পাওয়ার গ্রিডে যাচ্ছিল। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি