৩ এপ্রিল ২০২৬

ধীরে ধীরে লোকারণ্য হয়ে উঠছে নয়াপল্টন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধীরে ধীরে লোকারণ্য হয়ে উঠছে নয়াপল্টন
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসমাবেশ আজ। দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই সমবেত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। মুহুর্মুহু স্লোগানে কম্পিত হয়ে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। এতে যোগ দিতে ভোর থেকেই ছুটে আসছে নেতাকর্মীরা। নয়াপল্টনে জনতার স্রোত লক্ষ্য করা যাচ্ছে। রাতেই লোকজন এসে সমবেত হন নয়াপল্টন এলাকায়। শনিবার দুপুর ২টায় মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় যতই যাচ্ছে জনসমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল, মৎসভবন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, শান্তিবাগ পুরো এলাকাই মনে হচ্ছে মহাসমাবেশ। বিএনপির পক্ষ থেকে জানা হয়েছে, সারাদেশের নেতাকর্মীরা অংশ নেবে এ মহাসমাবেশ। গতকাল থেকেই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়াপল্টনে শোডাউন ও মিছিল করছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছে। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি