১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢোলারহাট থেকে ব্যারিস্টার স্কুল পর্যন্ত সড়ক বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
ঢোলারহাট থেকে ব্যারিস্টার স্কুল পর্যন্ত সড়ক বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২নং আখানগর ব্যারিস্টার স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকা সড়কটির অধিকাংশ জায়গা খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করে।

এদিকে আখানগর ব্যারিস্টার স্কুলের কাছাকাছি সড়কের একটি কালভার্টের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ, শাহাজাহানসহ আরও কয়েকজন জানান, সড়কটি দুটি ইউনিয়নের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এবং প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে। দ্রুত সড়কটি সংস্কার ও কালভার্টের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের দাবি জানান তারা।

এ ব্যাপারে রুহিয়া উপজেলা বিএনপি'র সভাপতি ও ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ওই সড়কটি সংস্কারের তালিকা কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

এলজিইডি'র রুহিয়া উপজেলা প্রকৌশলী (অ.দা.) মো. মাবুদ হোসেন জানান, ওই সড়কের মূল এস্টিমেট আমরা ঢাকায় প্রেরণ করেছি। প্রকল্পের অনুমোদন হাতে আসলেই খুব শীঘ্রই রাস্তা এবং কালভার্ট দুটোরই কাজ শুরু হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি