৩ এপ্রিল ২০২৬

ধর্ম যার যার, উৎসব সবার- এমপি রতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধর্ম যার যার, উৎসব সবার- এমপি রতন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজার উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত "শারদীয় দুর্গাপূজা ২০২৩" যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর কান্তি সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সনাতন ধর্ম্বাবলীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা, এই পূজায় প্রচুর মানুষের সমাগম গঠে, যাতে কোন প্রকার অগঠন না ঘটে সেই কারণে প্রশাসন সহ পূর্জা উদযাপন কমিটি সর্থক থাকতে হবে। ধর্ম যারযার আনন্দ সবার, তাই সকলকে দুর্গাপূজায় অংশ গ্রহণ করার জন্য আহবান করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বাংলাদেশ আওয়ামীলীগের। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি