৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশা আওয়ামীলীগের মত বিনিময় সভায়- এমপি রতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধর্মপাশা আওয়ামীলীগের মত বিনিময় সভায়- এমপি রতন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মত বিনিময় সভা অনিষ্টিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।উপজেলা সহ সভাপতি ফখরুল হোসেন চৌধুর, যুগ্ন সাধারণ সম্পাদক মোকারম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায়। অন্যান্যদের বক্তব্য রাখেন, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, পাইকুরাটি ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ। জানাযায়, বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভায়, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বারগতিতে। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে সুসংগঠিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি