ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত নেতা জাহাঙ্গীর হোসাইন রানা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ২০২৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নিয়ে জ্বল্পনা কল্পনা শুরু হয়েছে অনেক প্রার্থীর কে হবেন জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান। তারেই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও সমাজসেবক মোহনগঞ্জ ডিগ্রি কলেজের (১৯৮৮ ইং) সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগর উত্তর ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক ভাইসপ্রেসিডেন্ট, ঢাকা মহানগর উত্তর ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম- সম্পাদক, কারা নির্যাতিত নেতা মোঃ জাহাঙ্গীঁর হোসাইন রানা কে দেখতে চান স্থানীয় সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ। বিভিন্ন সুত্রে জানাযায় তিনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রয়েছেন।
তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হোসেন আলী মাষ্টারের সুযোগ্য পুত্র।
ইতিমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, গ্রাম-মহল্লায় এবং হাট-বাজারে সর্বস্তরের মানুষের সাথে ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় ও উঠান বৈঠক শুরু করেছেন।
স্থানীয় এলাকাবাসীর মতে, মোঃ জাহাঙ্গীর হোসাইন রানা দীর্য়দিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রয়েছেন। এই হাওর এলাকার যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরের
জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাহাঙ্গীর হোসাইন রানা বলেন, “আমি অবহেলিত, হাওরবেষ্টিত জয়শ্রী ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই হবে আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি আজীবন তাদের কল্যাণে কাজ করে যাবো। স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে জনগণের সাথে নিয়ে কাজ করব।
গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার, প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটাররা সৎ, যোগ্য এবং বিপদে-আপদে পাশে থাকা, কারা নির্যাতিত নেতা জাহাঙ্গীর হোসাইন রানা কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এই নিয়ে সমগ্র ইউনিয়নে গুঞ্জন শুরু হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
মধ্যনগরে বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী
সঙ্গীত একাডেমি