ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নতুন ভবণে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী। উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাস এর সভাপতি শেরগুল আহমেদ, উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মাজাহারুল ইসলাম, মজিবুর রহমান মজুমদার, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর রহমান হাসিদ, উপজেলা যুবদলের সভাপতি শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম কাঞ্চন, আলমগীর কবির, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল রহমান মজুমদার, কৃষকদলের সভাপতি হারুক আহমেদ, স্বেচ্ছসেবক দলের আহবায়ক লিয়াকত আলী সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আমি একজন, আপনারা আমার অভিভাবক, আপনাদের সহযোগিতায় আমি এমপি হয়েছে। তাই বলতে চাই, বিভিন্ন স্থানে সমস্যা আছে, আপনার তুলে ধরবেন, আমি কাজ করতে চেষ্টা করব। দলের কোন লোক অবৈধ কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহব্বান করেন। প্রকৃত কৃষক যাতে সরকারী সহযোগিতা পায়, সেই ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি