ধর্মপাশা উপজেলার পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: প্রবাসীদের ঐক্য সহমর্মিতা ও উন্নয়নে একতাবদ্ধ প্রয়াস এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক ও উন্নয়নমূলক সংগঠন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির পক্ষে নারী পুরষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৯ অক্টোবর) বিকেলে বাদশাগঞ্জ বাজারে নিজস্ব অফিসে ভুক্তভোগীদের হাতে নগদ অর্থ প্রদান করা হয় এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো: রেহান উদ্দিন। সাংবাদিক শাকিন শাহ এর সঞ্চালনায়।
বক্তব্য রাখেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেরবরষ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাংবাদি সালেহ আহমেদ, হাফেজ মাওলানা আনোয়ারা হোসেন, গন্যমান্য ব্যক্তি মো: শাহীন তালুকদার, শরীফ আহম্মেদ প্রমুখ। প্রবাসে অবস্থানরত এলাকার সুহৃদ ব্যক্তিদের অর্থায়নে গঠিত এই সমিতিটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এই আর্থিক সহায়তা প্রদান করে। জানাযায়, ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে হতে প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে সমিতিটি পরিচালিত হয়ে আসছে।
শারীরিক অসুস্থতা, হত দরিদ্রদের পারিবারিক জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে চিহ্নিত অসচ্ছল ব্যক্তিদের এই সহায়তা প্রদান করা হয়। সমিতির এই সামাজিক ও মানবিক উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
নগদ অর্থ গ্রহণ করেন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুরের গ্রামের তোতা মিয়া চৌধুরীর ছেলে সোয়েব চৌধুরী, সেলবরষ ইউনিয়নে বীর দক্ষীণ গ্রামের গাজি রহমানের মেয়ে মোছা: নেহারুন নেছা। এই সংগঠনের সভাপতি শাহ আলম ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজা, প্রধান উপদেষ্টা তৌফিক আহমেদ খান পাঠান, উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ রেহান উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ শামীম, উপদেষ্টা মোঃ কামরুজ্জামান আজাদ মিটু, সহ-সভাপতি আব্দুল্লাহ হারুন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান ইমন শাহ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মো: হিমেল মিয়া, প্রচার সম্পাদক আরিফ খাঁন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক, আইটি সম্পাদক নাসিমুল গনি দুরর্য, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ, ক্রীড়া সম্পাদক সুলেমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঢোলারহাট থেকে ব্যারিস্টার স্কুল পর্যন্ত সড়ক বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
সঙ্গীত একাডেমি