২ অক্টোবর ২০২৬

ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম
ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের জালধরা বিলে ইজারাদারদের স্বেচ্ছাচারিতা, সীমানা বহির্ভূত সীমানা নির্ধারণ এবং স্থানীয়দের জলমহাল ব্যবহারে বাধার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে উপজেলার বাদশাগঞ্জ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জানাযায়, সীমানা অতিক্রম ও অবৈধ দখল, ক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ, ইজারাদাররা নির্ধারিত ইজারা সীমানা পেরিয়ে আশেপাশের খাসজমি ও স্থানীয়দের ব্যক্তিমালিকানাধীন এবং সাধারণ ব্যবহারের জলাশয়ে প্রভাব খাঁটিয়ে জাল বসাচ্ছেন।

​জীবিকা ও সাধারণ ব্যবহারে বাধা: সাধারণ গ্রামবাসী এবং স্থানীয়দের গৃহস্থালি কাজ, গবাদিপশুর ব্যবহার ও মাছ ধরায় বাধা সৃষ্টি করা হচ্ছে। ইজারাদারদের ক্ষমতার অপব্যবহার ও হয়রানির প্রতিবাদে গ্রামের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং ইজারাদারদের বিরুদ্ধে স্লোগান দেন। অবিলম্বে ইজারা সীমানা পুনঃনির্ধারণ, খাস জলাশয় মুক্ত করা এবং ইজারাদারদের অন্যায় হস্তক্ষেপ বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান। মিথ্যা মামলার প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বক্তব্য রাখেন সেরবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, মাটিকাটা ওয়ার্ড বিএনপির সহসভাপতি রফিক মিয়া, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির,

ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী সহ বিএনপি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি