৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় বিজয় দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধর্মপাশায় বিজয় দিবস উদযাপন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নির্বাচনী অফিস উদ্ভোধন করা হয়েছে। শনিবার দুপুরে সুখাইর বাজারে ৪নং ওয়ার্ড এর নির্বাচনী অফিস উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সুখাইর রাজাপুর জামেয়া মসজিদের ইমাম এমদাদুল হক সাইদী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সদস্য মতিউর রহমান, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মো: হুমায়ুন কবির, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাছন মিয়া, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের যুবলীগ নেতা লিটন আহমেদ শান্ত, নজির হোসেন তালুকদার, অসিম শীল, অমর কান্তি দাস সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩০ লক্ষ শহীদ ও বঙ্গবন্ধু পরিবার সহ স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ সকলের শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি