৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল হোসেনের (৩৫) দায়ের কোপে সহোদর বড় ভাই মো. কবির মিয়া (৬৭) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। সহোদর বড় ভাই মো. কবির মিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পিছনের ডুবায় বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথার পেছন দিকে কোপ মারে। কোপের আঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি