৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় এনজিও সংস্থা উপমার ২দিন ব্যাপী কর্মশালা ও ক্যাম্পেইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধর্মপাশায় এনজিও সংস্থা উপমার ২দিন ব্যাপী কর্মশালা ও ক্যাম্পেইন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেসরকারী এনজিও সংস্থা উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ এর উদ্যোগে ২দিন ব্যাপী ছাগল পালন বিষয়ক কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে উপমার প্রধান কার্যালয়ে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। পরিবার ভিত্তিক ছাগল পালন প্রকল্প, সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাস্তবায়নকারী সংস্থা উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপমা সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বজলু রশিদ চৌধুরী, কোষাধক্ষ্য আমিনুল হক, নির্বাহী সদস্য মো: মফিল মিয়া, চিকিৎসক মো: বশীর আহমেদ প্রমূখ।   অপর দিকে ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্যাম্পেইন শুভ উদ্ভোধন করেন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান। নির্বাহী পরিচালক তালহা চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করি, যাতে তারা আত্ন কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারে। উপমার চেয়াম্যান সৈয়দ মাহফুজুর রহমান বলেন, আমাদের সংস্থা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত দুই যোগ ধরে হাওরাঞ্চলের অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করে আসছি, কাজ করে যাব ইনশাল্লাহ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি