২১ আগস্ট ২০২৬

ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪নং জয়শ্রী ইউনিয়ন শাখার দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১ ঘটিকার জয়শ্রী বাজারে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু ও সদস্য সচিব আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক , ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, সদস্য ও জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সদস্য নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, সালাউদ্দিন মাহতাব, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সেলবরষ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জিএম মনতাজুর রহমান কাজল, সদস্য হামিদুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন রিপন, বিএনপি নেতা রোকন উদ্দিন, হাফিজ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল সালাম শিকদার, পিপুল মিয়া সরকার, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

জানা যায়, জয়শ্রী ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্টিত হবে। এতে সভাপতি ৫ জন, সহসভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ৪জন , সহ সাধারণ সম্পাদক ২ জন , সাংগঠনিক সম্পাদক ৩জন সহ মোট ১৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদন্ডীতা করছেন। ভোট গ্রহণ চলছে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনের পর ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুত কমিটি ফলাফল ঘোষণা করেন।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি