৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় আহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় আহত ১
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় এক জন গুরুত্বর আহত হয়েছে। রবিবার দুপুরে চকিয়া চাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়রের চকিয়াচাপুর গ্রামের সাইদুল তালুকদার (৪৫) গুরুত্বর আহত হয়েছেন। জানাযায়, একই গ্রামের মোহাম্মদ আলী অটোচালক তার সঙ্গে আরো দুই তিন জন মিলে সাইদুলকে দাওয়া করে। প্রাণের ভয়ে দৌড়ে এক পর্যায়ে সে পাশের বাড়ি অবস্থান করে। মোহাম্মদ আলী সহ সঙ্গী দুবৃত্তরা দরজা ভেঙ্গে ঘরে ডুকে ছুরিকাঘাত করে। সাইদুলের আত্ন চিৎকারে আশপাশ লোকজন ছুটে আসে। দুবৃত্তরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ধর্মপাশা হাসপাতালে ভর্তি করা হলে কর্মরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ প্রদান করেন। সাইদুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান মোজ্জাম্মেল হক ইকবাল ঘটনা সত্যতা স্বীকার করেন। ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান বলেন, এব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি