৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় সেতুর শুভ উদ্ভোধন করেন- এমপি রতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধর্মপাশায় সেতুর শুভ উদ্ভোধন করেন- এমপি রতন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় বাদেহরিপুর -জয়শ্রী সেতু উদ্ভোধন শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার ৩ টায় জয়শ্রী মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: রমজান আলী। সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যানের সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হাওরাঞ্চল এখন পিছিয়ে নেই, প্রতিটি স্থান সেতু সহ রাস্তা নির্মাণ করা হচ্ছে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান, হাওর পাড়ে যোগাযোগ বৃদ্ধি করার জন্য। জয় বাংলা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি