৪ এপ্রিল ২০২৬

ধুনটে ৫০০ কর্মহীন পেল বিএনপি’র খাদ্য সহায়তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ৫০০ কর্মহীন পেল বিএনপি’র খাদ্য সহায়তা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা বিএনপি’র উদ্যোগে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মো: সিরাজ এমপির অর্থায়নে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কর্মহীন অসহায় ৫০০টি পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়ার উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন মন্ডল, সদস্য আব্দুল খালেক মন্ডল, মোখফিজুর রহমান বাচ্চু, হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস তালুকদার, আফাজ উদ্দিন, খোরশেদ আলী, মুনজিল হোসেন, যুবদল নেতা ফিরোজ খান দুলাল, আব্দুল হালিম, আবু মূসা, মাহমুদুল হাসান সুমন, স্বেচ্ছাসেবকদল নেতা মিনহাজ উদ্দিন মিঠু, মাহবুবুল হক রঞ্জু, শ্রমিকদল নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা আলম হাসান, রকিবুল হাসান রকি, রাসেল মাহমুদ ও সুমন মাহমুদ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি