৪ এপ্রিল ২০২৬

ধুনটে বন্যার্ত পরিবারের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে বন্যার্ত পরিবারের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়া জেলা বিএনপি’র ত্রাণ কমিটির আয়োজনে ধুনট উপজেলায় গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ী ইউনিয়নের ৩০০টি বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপি’র জাতীয় ত্রাণ কমিটির পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় এসব ত্রান বিতরণ করা হয়।

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু। ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম, সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবি সালাম। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, আলিমুদ্দিন হারুন মন্ডল, মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, সানোয়ার হোসেন, এনামুল হক শাহীন, জাকির হোসেন জুয়েল, ময়নুল হাসান মুকুল, আতিকুল করিম আপেল, শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম টগর, আব্দুল আলিম মুকুল, নজরুল ইসলাম, মাহমুদুল, আফাজ উদ্দিন, শফিউল ইসলাম, আতাউর রহমান পলাশ, শফিকুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যান, ধুনট উপজেলা যুবদল নেতা ফিরোজ খান দুলাল, রাসেদুজ্জামান উজ্জল, শাহাদৎ হোসেন মিলু, এসএম হালিম, মোহাম্মদ আলী জন, মাহমুদুল হাসান সুমন, আবু মুসা, আবু তালহা শামীম, মাহবুবুল হক রঞ্জু, ফজলার রহমানসহ ধুনট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি