৪ এপ্রিল ২০২৬

ধুনটে ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি’র ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রেজাউল করিম খান টুন্টু ও যুগ্ম আহবায়ক একরামুল হক তালুকদার তারা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, চৌকিবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীক, ৩নং ওয়ার্ডের সভাপতি আবু সাইদ খান, সাধারণ সম্পাদক রায়হান খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি শাহিন মাহমুদ, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের সভাপতি মোফাজ্জল হোসেন দুদু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সরকার, ৬নং ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজার রহমান তোতা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ৭নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম ইনজিল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম প্রামানিক, ৮নং ওয়ার্ডের সভাপতি কে এম সাহাদৎ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক বাবলু সেখ, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন মন্ডল এবং ৯নং ওয়ার্ডের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন টুন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক রুবেল ও সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম ভূইয়া। কমিটির নেতৃবৃন্দ আগামী ২ বছর সংশ্লিষ্ট ওয়ার্ডে বিএনপি’র সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি