১৪ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার  ৪৭৮

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়। শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫১ জন এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করা করেছে।

অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্ধ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি