দিল্লীতে ঝুলন্ত অবস্থায় ১১ জনের লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: উত্তর দিল্লীর বুরারি এলাকার এক বাড়ি থেকে রোববার ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়া/বাসস। ইন্ডিয়া টুডে চ্যানেলের রিপোর্টে বলা হয়, সবগুলো মৃতদেহ ঝুলন্ত এবং চোখ বাঁধা অবস্থায় ছিল। এদের মধ্যে ৪ নারী, ২ পুরুষ এবং ৫ শিশু রয়েছে।
পরিবারের প্রধান ললিত একজন প্লাইউড ব্যবসায়ী এবং প্রায় দুই দশকের বেশি সময় এ বাড়িতেই বসবাস করছিলেন। ঘটনাটি একটি গণআত্মহত্যা বলে ধারণা করা হলেও দিল্লী পুলিশ ঘটনার তদন্ত করছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি