২২ এপ্রিল ২০২৬

দিল্লিতে আইআরএস অফিসারের ২২ বছর বয়সী কন্যাকে যৌন নিপীড়ন ও হত্যা করেছে প্রাক্তন গৃহকর্মী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম
দিল্লিতে আইআরএস অফিসারের ২২ বছর বয়সী কন্যাকে যৌন নিপীড়ন ও হত্যা করেছে প্রাক্তন গৃহকর্মী

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির অমর কলোনি এলাকায় এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাসভবনে তার ২২ বছর বয়সী মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত তরুণ মোবাইল ফোনের চার্জিং ক্যাবল দিয়ে শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করেছে।

এই ঘটনায় রাহুল নামক ১৯ বছর বয়সী এক সাবেক গৃহকর্মীর ওপর সন্দেহ করছে পুলিশ। অভিযুক্ত তরুণ মাসখানেক আগে ওই বাড়িতে কাজ করতেন, কিন্তু শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। তার বাবা একজন ভারতীয় রাজস্ব বিভাগের (আইআরএস) উচ্চপদস্থ কর্মকর্তা। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত পুলিশে খবর দেন।

তদন্তকারী সূত্রের খবর, তরুণীকে শ্বাসরোধ করার আগে তার ওপর যৌন নিগ্রহ চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বাড়ির মূল দরজায় জোর করে প্রবেশের কোনো চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে, অভিযুক্ত রাহুল তার কাছে থাকা পুরোনো কোনো অতিরিক্ত চাবি ব্যবহার করে বাড়িতে ঢুকেছিলেন।

অভিযুক্তের সন্ধানে দিল্লি পুলিশ রাজস্থানের অলওয়ারে তল্লাশি চালিয়ে জানতে পেরেছে, রাহুলের বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ ছিল। গত মঙ্গলবার রাতেই সে অলওয়ার থেকে দিল্লি পৌঁছায় এবং সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে। বর্তমানে অভিযুক্ত রাহুল পলাতক রয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য একাধিক টিম গঠন করা হয়েছে। রাজধানীর অত্যন্ত সুরক্ষিত এলাকায় একজন আমলার বাড়িতে এমন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র: এনডিটিভি

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি