৬ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপের ভেতর থেকে বাঁচার আকুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপের ভেতর থেকে বাঁচার আকুতি

 

 

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে়। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষের আটকা পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে কল দিয়ে বাঁচানোর আকুতি জানাচ্ছেন। এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

 

আজ রোববার এনডিটিভি এতথ্য জানিয়েছে। ঘটনাস্থল থেকে ধারণ করা বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, ভবনটি যেখানে ছিল সেখানে শত শত মানুষ ভিড় জমিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা দুঃখ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা এই ভবনে থাকতেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন তা স্পষ্ট নয়, তবে পাঁচ, দশ বা বিশ—যে সংখ্যাই হোক না কেন, অনেকে যে এখনও আটকা পড়ে আছেন তা নিশ্চিত।

পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটির নিচের অংশে বা বেসমেন্টে কিছুদিন ধরে কিছু কাজ চলছিল। স্থানীয়দের ধারণা, ঘটনার সময় ভবনের ভেতরে অন্তত ১৫ জনের মতো মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, পুলিশ, জরুরি চিকিৎসাসেবা দল এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) একযোগে কাজ করছে। কংক্রিটের বড় বড় চাপ ও বিম সরানোর জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আশীশ সুদ। প্রশাসন জানিয়েছে, আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে বের করে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি