৩ মে ২০২৬

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৩৮ পিএম
দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (৩ মে) ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়।  তবে দমকলকর্মীরা সেখানে পৌঁছে দেখেন, আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলের দৃশ্যে দেখা গেছে, ভবনের অনেক অংশ পুড়ে গেছে এবং উপরের তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেন, ‘ভোরে প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার টেন্ডার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।’

পুলিশ জানিয়েছে, তারা সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি