২৫ জুলাই ২০২৬

দিনাজপুরে এক রাতেই কাটা হলো ২৯৬ আমগাছ, দুর্বৃত্তদের তাণ্ডব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
দিনাজপুরে এক রাতেই কাটা হলো ২৯৬ আমগাছ, দুর্বৃত্তদের তাণ্ডব

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:  পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে নবাবগঞ্জে আমবাগানের প্রায় ২৯৬টি আমগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

চোখের সামনে সযত্নে গড়ে তোলা স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিক। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের মাজেদুল ইসলাম কৃষি অফিসের সহযোগিতায় উন্নত জাতের ৩৫০টি আমের চারা নিয়ে গত ৪ বছর পূর্বে ৩ বিঘা জমিতে বাগান গড়ে তোলেন। অনেক গাছেই চলতি মৌসুমে আম ধরছিল।

শুক্রবার মধ্যরাতে একদল দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে বাগানের ২৯৬টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে। বাগান মালিক মাজেদুল ইসলাম জানান, গাছগুলো আমার সন্তানের মতো ছিল। এক রাতেই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।

ওসি আব্দুল কুদ্দুস জানান, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান দুলালসহ ৭ জনের নামে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রধান আসামি খলিলুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি