৪ এপ্রিল ২০২৬

দিরাই যুবদলনেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ বাতিলের দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিরাই যুবদলনেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ বাতিলের দাবীতে মানববন্ধন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে : বিএনপির আদর্শের যুবদল নেতা কামাল উদ্দিনকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতির পদ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দের আয়োজনে শহরের থানা পয়েন্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামছুল ইসলাম মংলার’ সভাপতিত্বে ও রুবেল সরদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক করম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হায়ুম মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ আওয়ামীলীগনেতা আব্দুল হান্নান, ইধন মিয়া, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা রায়হান মিয়া,জামাল মিয়া, এনামুল হক প্রমুখ। বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সাবেক যুবদলনেতা কামাল উদ্দিনকে প্রস্তাবিত সভাপতি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানান এবং বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ এবং দুরদিনের তৃণমূলের বেড়ে উঠা নেতা সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়াসহ ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবী জানান। পাশাপাশি সম্মেলন চলাকালে যুবদলের এক সময়কার কর্মী বর্তমানে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি কামাল উদ্দিন গং কর্তৃক সম্মেলন চলাকালে দাড়ালো অস্ত্র নিয়ে পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মোশারফ মিয়া ও তার নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি