১০ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৪২ এএম
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বিবরণ অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে আসে এসে বস্তির ভেতরে প্রবেশ করে দুটি প্রবেশপথ দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর হামলাকারীরা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানায় পুলিশ।

রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ নিহত হন, বিশেষ করে বস্তি এলাকায় এমন সহিংসতা বেশি দেখা যায়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি