১০ জুলাই ২০২৬

ডোমারে বামুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম
ডোমারে বামুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়ায় পূর্ব শত্রুতার জেরধরে ব্যবসায়ীকে পারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া মুন্সির বাজার এলাকায়।

ডোমার থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি’র ছেলে আব্দুল করিম ও দুলাল হোসেনের সাথে বারোবিশা বামুনিয়া ডাঙ্গাপাড়া এলাকার আকালু মামুদের ছেলে লাবু ইসলাম ও আবুল কালাম আজাদের দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন মঙ্গলবার (৭ই জুলাই) রাত ১০টায় আব্দুল করিম মোটর সাইকেল যোগে নিজ বাড়ী যাওয়ার পথে লাবু’র বাড়ীর সামনে যাওয়া
মাত্রই তার দলবল মিলে আব্দুল করিমের মোটরসাইকেল গতিরোধ করে তাকে বেধরক মারপিট করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

আব্দুল করিমের আত্নচিৎকারে তার ভাই দুলাল হোসেন ও আব্দুর রহিম ভাইকে বাচাঁতে এগিয়ে গেলে তাদেরকেও দূর্বৃত্তরা মেরে গুরুত্বর আহত করে বলে অভিযোগ করেন তারা। আঘাতের ফলে আব্দুল করিমের ভাই দুলাল হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এবিষয়ে আব্দুল করিম বাদী হয়ে লাবু ইসলাম, আজাদসহ ৪ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই সৈলেনন্দ্র নাথ রায় ঘটনা স্থল পরিদর্শন করেন। অভিযুক্ত আজাদ, কেফাতুল্লা ও শাকিল ঘটনার বিষয়টি অস্বীকার করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগি আব্দুল করিমের পরিবার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি