ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ।
পতাকা উত্তলন করে টিম লিডার প্রভাত চন্দ্র রায়ের নের্তৃত্বে প্যারেট ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে অতিথিগণ অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে
ব্যবহারকৃত যন্ত্রপাতি পরিদর্শন করেন। র্যালি শেষে আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার জাহিদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। অগ্নিকান্ড থেকে নিজকে রক্ষা করে সাধারণ মানুষকে সচেতন করতে স্কুল কলেজ এবং হাটে বাজারে ডিসপ্লে প্রদর্শনের পরামর্শ প্রদান করেন অতিথিগণ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৈয়দপুরে ভূমি বিরোধে ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সঙ্গীত একাডেমি