ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
মানিক ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফুটবল
একাডেমী আয়োজিত নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (২২ জুলাই) বিকালে ডোমার বহুমূখি উ”চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা
হয়| সাবেক সফল ফুটবলার অসিত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উক্ত
খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও ডোমার বহুমূখি উ”চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন আক্তার পলিন|
এ সময় সাবেক ফুটবলার ফারুক হোসেন, কবির হোসেন, বকুল ইসলাম সহ সূধীজন উপ¯ি’ত
ছিলেন| উক্ত খেলায় দেখতে আসা ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো|
ফুটবল প্রীতি ম্যাচে ডোমার ফুটবল একাডেমী এবং বগুড়া নারী ফুটবল দল অংশ গ্রহন করেন|
টানটান উত্তেজনা এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে কোন দলেই
গোল দিতো না পারায়| শেষে ট্রাইফিগারে ৪/৩ গোলে ডোমার ফুটবল একাডেমীকে হারিয়ে
বগুড়া নারী ফুটবল দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরুন আক্তার পলিন জানান, শরীর ও ¯^া¯’্য ভাল রাখতে খেলার কোন
বিকল্প নেই| ছেলেদের পাশাপাশী নারী ফুটবল দল খেলাধুলায় দেশে বিশেষ অবদান রাখবে বলে আশা
করেন তিনি|
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
সঙ্গীত একাডেমি