৩ এপ্রিল ২০২৬

ডোমারে ওসির অপসারণের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পিএম
ডোমারে ওসির অপসারণের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শনিবার সকালে থানার ঘুসখোর ও দূর্নীতিবাজ ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে কলম বিরতি করেছে উপজেলার সাংবাদিক বৃন্দ।

ডোমার ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্বরে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ কলম বিরতি অনুষ্ঠান পালন করে। ডোমার উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো: আবু ফাত্তাহ্ কামাল পাখির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো ডোমার প্রতিনিধি মো আসাদুজ্জামান হিল্লোল, ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ সভাপতি এ আই পলাশ,দৈনিক খবরপত্রের ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক ,মুভিবাংলা টেলিভিশনের নীলফামারীর জেলা প্রতিনিধি মো: আবরার হোসেন আলভি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার ডোমার প্রতিনিধি আলমগীর হোসেন।

এ অনুষ্ঠানে সভাপতি মো আবু ফাত্তাহ্ধসঢ়; কামাল পাখি বলেন, আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা এই মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভ‚তিশীল ওসির বিরুদ্ধে। ডোমার কে যে কোন মুল্যে মাদকমুক্ত রাখব।

উল্লেখ্য যে,মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলামের তাকে হুমকি প্রদান করে ।এ কারণে এলাকাবাসী ওসির বিরুদ্ধে ঝাড়– মিছিল করে। এতেও ওসি প্রত্যাহার না হওয়ায় শনিবার সাংবাদিকরা কলম বিরতি পালন করে ।

বিপি>আর এল 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি