সৈয়দপুরে বিপু তালুকদারের বিএনপিতে যোগদান
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: সৈয়দপুরে বিএনপির রাজনীতিতে নতুন চমক । কামারপুকুর ইউনিয়নের ইকবাল হোসেন বিপু তালুকদার প্রায় শতাধিক কর্মী নিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দিলেন । গত বৃহস্পতিবার ৪ ই জুন রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার এর নিজস্ব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় ।
সম্পূর্ণ ক্লিন ইমেজের ব্যক্তি কামারপুকুর বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন বিপু তালুকদার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন । তার সাথে প্রায় শতাধিক অনুসারী নিয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হন । পূর্বে কোন রাজনীতির সাথে তিনি জড়িত না থাকলেও বর্তমানে রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগদান করেছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।
বিপি>আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি