২৭ জুলাই ২০২৬

ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:  “গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখা ও সকল অঙ্গ
সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে|
মাননীয় প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপি
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|
শনিবার (১৮জুলাই) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো হলরুমে এক আলোচনা সভায়
মিলিত হয়| এতে সভাপতিত্ব করেন ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর
রহমান আনু| পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ&ধসঢ়;ফর আলী’র সঞ্চালনায়
অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সাবেক
সহ-সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের আহবায়ক তমিজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপি’র
প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন অর রশিদ বসুনিয়া সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ন
আহবায়ক মজিদুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি আফছানা ইয়াসমিন আশা, পৌর
যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, পৌর ছাত্রদলের আহবায়ক রহিমুজ্জামান
রুপক প্রমূখ বক্তব্য রাখেন |
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাওছার আলম, সাধারণ সম্পাদক নুরe
হোসেন শামিম, সভাপতি আব্দুল খালেক, জামিয়ার রহমান, মোহাম্মদ আলীসহ পৌর
কমিটির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সকল অঙ্গ
সহযোগি সংগঠনের নেতাকর্মী উপ¯ি’ত ছিলেন| আলোচনা শেষে ডাকবাংলো মাঠে
বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন দলীয় নেত্রীবৃন্দ  |

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি