ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদ এর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িলে পড়লে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।
সোমবার (২৭জুলাই) রাত ১১টায় বাধ্যক্ষ জনিত কারনে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা - - - রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮৫) বছর। তিনি ডোমার পৌর এলাকার কলেজপাড়া ১নং ওয়ার্ডের মৃত দারাজ উদ্দিনের ২য় পুত্র এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাযুন কবির ও জাহাঙ্গীর আলমের পিতা।
মঙ্গলবার দুপুর ২টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে পার্শ্বে কবরে তার দাফন কাজ সম্পন্ন হয়। নিজাম উদ্দিন আহমেদ এর জানাযায়, ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান
সুমন, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক উৎপল, সাবেক সভাপতি শরিফুল ইসলাম মানিকসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত ছিলেন।
১৯৭৩ সালে তিনি চাকুরীতে যোগদান করেন সফলতার সাথে চাকুরী জীবন শেষ করে ২০০০ সালে অবসর
গ্রহন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও ৭জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। দোয়া ও জানাযার নামাজ পরিচালনা করেন ডোমার পূর্ব কলেজপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওঃ ক্বারী আবু জাফর। পরিবারের পক্ষে মরহুমের ছোট ছেলে শিক্ষক জাহাঙ্গীর আলম পিতার বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্নীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি