ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়,ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখা আয়োজিত শুক্রবার (১লা মে) সকাল ১০টায় ডোমার বাজার বাটার মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। পরে বাসষ্ট্যান্ড মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা জমায়াতের সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক।
এছাড়াও পৌর আমির দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারী আব্দুল বাতেন প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমনীতি বাস্তবায়নের সরকারের প্রতি জোর দাবী জানান বক্তারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উধাও: এলাকায় চাঞ্চল্য
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা
সঙ্গীত একাডেমি