ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহতের ঘটনায় পলাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার
মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ ৪জন নিহত হওয়ার
আলোচিত সড়ক দুর্ঘটনায় পলাতক ট্রাকচালক খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে
গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ| দুর্ঘটনার পর থেকেই চালক খোকন পলাতক ছিলেন|
গ্রেপ্তারক...ত খোকন বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের ইব্রাহিমের
ছেলে|
থানা সুত্রে জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই অমিত কুমার দে ও
সঙ্গীয় ফোর্স রবিবার (১৯ জুলাই) সকালে বগুড়া জেলার র্যাব-১২ এর সহযোগিতায় গোপন
সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া জেলার গাবতলী এলাকা
থেকে তাকে গ্রেপ্তার করে, পরে তাকে ডোমার থানায় নিয়ে আসা হয়|
গত ১২ জুলাই বিকেলে ডোমার উপজেলার মটুকপুর নদীয়া পাড়া এলাকায় একটি ট্রাক ও
ব্যাটারী চালিত মিথিলাকে চাপা দিলে ঘটনা¯’লেই মা ও তাঁর দুই সন্তানসহ ৪জন নিহত
হন| এ ঘটনায় আরও কয়েকজন আহত হন| দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক ছিল|
ঘটনার পর নিহতদের পরিবারে পক্ষে প্রদিপ কুমার বাদী হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে ডোমার
থানায় একটি মামলা দায়ের করেন| সেই থেকে ট্রাক চালক পলাতক ছিল| ডোমার থানার
অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক চালক
খোকনকে পুলিশ ও র্যাবের যৌথ্য অভিযানে গ্রেফতার করা হয়| তাকে আগামীকাল সকালে
জেলার বিজ্ঞ আদালতে পঠানো হবে|
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া দিল জনতা
সঙ্গীত একাডেমি