দৌলতপুরে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য গুহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ মহসিন আলী।
এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহমেদসহ শতাধিক কৃষক, বিদ্যালয় প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। এতে কৃষি খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি