১৫ এপ্রিল ২০২৬

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন এক যুবক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ এএম
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন এক যুবক

সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

ভোলা প্রতিনিধি: বসতঘর ও জমিজমা বিক্রির প্রায় ৩০ লাখ টাকা খোয়ানোর পর দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন ভোলার বোরহানউদ্দিনের এক যুবক। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গোসলের মাধ্যমে এ ঘোষণা দেন মো.ইউসুফ (২৮)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে মো. ইউসুফ। তিনি দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন।

ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অংকের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

তিনি বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই জুয়ার অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানান তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি