১৩ আগস্ট ২০২৬

দুই শ্রমিককে বেধড়ক পেটালো কাউন্সিলর, থানায় অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুই শ্রমিককে বেধড়ক পেটালো কাউন্সিলর, থানায় অভিযোগ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: চুরির অপবাদ দিয়ে দুই শ্রমিককে বেধড়ক পেটালো লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন পাটোয়ারী। এ ঘটনায় সোমবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানায় অভিযোগ দায়ের করা হয় ভুক্তভুগীদের পরিবারের পক্ষ থেকে। ঘটনায় আহতরা হলেন মো.ফারুক(৩০) ও মো. হারুন(৩৫)। তারা উভয়ে সম্পর্কে মামা-ভাগ্নে এবং রিক্সা শ্রমিক। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষুব্দ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,পৌরসভার ৩নংওয়ার্ড কালা গাজি বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন ও রিক্সা চালক আবু ছিদ্দিক মিয়ার ছেলে মো. হারুন দুইজনই পেশায় শ্রমিক। অভিযুক্ত কাউন্সিলর সুমন পাটোয়ারী লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মৃত আবু তাহের পাটোয়ারীর ছেলে। সম্প্রতী তারেক নামের একজনের একটি অটো রিক্সা চুরির অপবাদ দিয়ে ফারুক ও হারুনকে লোক দিয়ে ধরে এনে কাউন্সিলর জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেয় এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার জন্য চাপ দেয়। টাকা না দিলে তাদেরকে এলাকা ছেড়ে দিতে বলেন। কিন্তু অন্যায়ভাবে টাকা দিতে অস্বীকার করায় শনিবার(২০ ফেব্রুয়ারী) রাতে কাউন্সিলর সুমন ও তার সহযোগী এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রনি সহ ওই দুই শ্রমিককে ডেকে এনে একটি বদ্ধ দোকান ঘরে আটক রাখে। সেখানে বিদ্যুতের তার দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত আহত করে। পরে তাদের আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় আহত ফারুক হোসেনের বিধবা মা আয়শা বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ করেন। আহত হারুনের পিতা আবু ছিদ্দিক জানান,পেটানোর ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর থেকে কাউন্সিলর ও তার সহযোগীরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এমনকি অভিযোগ তুলে নিয়ে হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে আনলে টাকা দেয়ার প্রলোভন দেয় কাউন্সিলর। এসময় তিনি আরও জানান, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ তুলেছে কাউন্সিলর। এছাড়া অন্যায়ভাবে আমার ছেলের থেকে জরিমানার নামে চাঁদা দেয়ার চাপ দিয়েছে। এসব ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে সুষ্ঠ বিচার দাবী করেন অপর আহত ফারুক এর মা আয়েশা বেগম। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়,আহত হারুন ও ফারুক নিরীহ প্রকৃতির। তারা কাজ করে খায় এবং কখনোই চুরির সাথে সম্পৃক্ত নয়। জানতে চাইলে অভিযুক্ত কাউন্সিলর সুমন পাটোয়ারী মুঠোফোনে জানান,এ ঘটনায় তিনি জড়িত নয়। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগ আনা হচ্ছে। কে বা কারা দুই শ্রমিককে পিটিয়েছে সেটি তার জানা নেই। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান,কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি