৫ অক্টোবর ২০২৬

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নে দুর্যোগকালে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি, গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী  চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫ অক্টোবর দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। চর কিং ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র থেকে মোট ২৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর দুর্যোগের প্রেক্ষাপটে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি, নারী ও কিশোরীদের বিশেষ ঝুঁকি এবং তাদের নিরাপত্তায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি