দ্বিতীয়বার বিয়ের পিড়িঁতে বসলেন প্রবাসী সাংবাদিক সুলতানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান পুতুল আবারও বিয়ের পিড়িঁতে বসলেন। নিউইয়র্ক প্রবাসী শাহিন পারভেজের সাথে সাম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার নতুন জীবন শুরু করেছেন বলে জানা গেছে।
সাংবাদিক সুলতানা রহমান বাংলাদেশে নিউজ ২৪ সহ বিভিন্ন টিভি হাউজে কাজ করেছেন। গত ৫ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রবাসী জীবন গ্রহণের পর টাইম টেলিভিশন হয়ে এখন নিউইয়র্কের টিবিএন ২৪ চ্যানেল-এ কাজ করছেন। অতি সম্প্রতি তিনি নিউইয়র্ক প্রবাসী শাহিন পারভেজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং হঠাৎ করেই বিয়েটি হয় বলে তার ঘনিষ্টরা জানান। এই বিয়েতে তার ঘনিষ্টজনরাই উপস্থিত ছিলেন। এক পুত্র সন্তানের জননী সুলতানা রহমানের এটি দ্বিতীয় বিয়ে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি