এবার বিচ্ছিন্ন বরিশাল, ভোর থেকে শুরু দুদিনের ধর্মঘট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: এবার যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল বিভাগ। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে দুদিনের পরিবহন ধর্মঘট।
এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন। এছাড়া গতকাল থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বিএনপির অভিযোগ, আগামীকাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি