৩ এপ্রিল ২০২৬

ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, চাঙা রিজার্ভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, চাঙা রিজার্ভ

 

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে করে ঈদের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এর আগে ৩ মার্চ পর্যন্ত মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে প্রবাসীরা ২২০ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

 


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি