৩ এপ্রিল ২০২৬

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

বাংলাপ্রেস ডেস্ক: ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, শুরুতে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বজনদের সঙ্গে ঈদ করে ফেরা মানুষের সংখ্যাও বাড়তে থাকে।
নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা জানান, নির্ধারিত সময়ের তুলনায় ট্রেনটি দেরিতে ছেড়েছে। এছাড়া পথে কয়েকটি স্টেশনেও অতিরিক্ত সময় দাঁড়িয়েছে ট্রেনটি। অতিরিক্ত বগিতে ভাড়া বেশি নেওয়া হলেও বসার আসন নিয়ে সমস্যার অভিযোগও করেছেন যাত্রীরা।
অন্যদিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, নির্ধারিত স্টেশন ছাড়াও ট্রেনটি পথে বিভিন্ন জায়গায় থেমেছে। ফলে আগের তুলনায় অনেক দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
এদিকে কমলাপুর স্টেশনে থাকা জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছাড়ার কথা রয়েছে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে এবং বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এছাড়া সকালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং বলাকা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি