১৭ মে ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল তিউনিসিয়া-তুরস্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:৪৮ পিএম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল তিউনিসিয়া-তুরস্ক

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে সবার আগে এই ঘোষণা দেওয়া দেশ হিসেবে তিউনিসিয়াই বিশ্বে প্রথম।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।

উল্লেখযোগ্য যে, তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। আইএসির হিসাব অনুযায়ী, ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি