৪ এপ্রিল ২০২৬

ঈশ্বরগঞ্জে আ. লীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈশ্বরগঞ্জে আ. লীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাশার, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) থেকে: ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পেইনার প্রশিক্ষণ (পৌর শহরের) জেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। ৩-ডিসেম্বর রবিবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ-৮আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার। প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার বলেন দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান করেন।ক্যাম্পেইনার প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন অংশ নেয়।প্রশিক্ষণে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। ঈশ্বরগঞ্জ উন্নয়নের রুপকার,গণমানুষের নেতা আবদুছ ছাত্তারকে এলাকার লোকজন বিজয়ী করার জন্য কাজ করবে বলে জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন,সহ-সভাপতি আলহাজ মোঃরফিকুল ইসলাম বুলবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন,সহ-সভাপতি রফিকুল ইসলাম(ভিপি),যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুইয়া,দপ্তর সম্পাদক আবুল কালাম।এছাড়াও অন্যান্যদের মাঝে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাইজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রবি,পৌর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন,উপজেলা যুবলীগের সাবেক সম্মানিত সদস্য ও ব্যবসায়ী সুলতান মাহমুদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, যুবলীগের লুতফুর রহমান,মুন্না সহ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি