ঈশ্বরগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, সড়ক দূর্ঘটনায় আহত, পানিতে পরে ও বৈদুতিক দুর্ঘটনায় নিহতদের মাঝে নগদ অর্থ এবং ডেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই ) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যলয়ের যৌথ উদ্যোগে পরিষদ চত্বরে ওই ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৪ জনের মাঝে ৬৭ বান্ডেল ডেউটিন ও মাথা পিছু তিন হাজার করে টাকা, পানিতে পরে, বৈদুতিক দূঘটনায় বজ্রপাতে নিহত ৭ জনকে ২৫ হাজার টাক করে এবং দূর্ঘটনায় আহত একজনকে ১০ হাজার টাকা এবং অবশিষ্ট ৪ জনকে ৭ হাজার ৫০০টাকা হরে নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) হাফিজা জেসমিন, প্রকল্প কর্মকর্তা ( পিআও ) শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, আজিজুল হক ভুঁইয়া প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি