৪ এপ্রিল ২০২৬

ঈশ্বরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসুচীর চাউল ওজনে কম দেওয়ায় ডিলারকে শোকজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঈশ্বরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসুচীর চাউল ওজনে কম দেওয়ায় ডিলারকে শোকজ
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে আব্দুল মালেক ডিলারকে শোকজ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদিন। বুধবার (১২ এপ্রিল) ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য তাকে এ চিঠি দেয়া হয়েছে। জানা যায়, মঙ্গলবার উপজেলার উচাখিলা ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের চাল আব্দুল মালেকের ডিলার পয়েন্ট থেকে কার্ডধারীরা ৩০ কেজি চাউলের নির্ধারিত মূল্য ৪৫০ টাকা দিয়েও চাল নিতে হচ্ছে ২৮ কেজি। এমন অভিযোগের তদন্তে উপজেলা খাদ্য বিভাগের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও উপজেলা খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) প্রবাস চন্দ্র আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওজনে কম দেওয়ার সত্যতা নিশ্চিত হওয়ায় উক্ত ডিলারকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই ডিলারকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি