৪ এপ্রিল ২০২৬

এই বাজেট কার্যত জনগণের সাথে ভাওতাবাজি করা হয়েছে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এই বাজেট কার্যত জনগণের সাথে ভাওতাবাজি করা হয়েছে : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন-বাজেটে অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি করা হয়েছে। শুক্রবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, 'এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট।' বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করা হলেও জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। প্রস্তাবিত বাজেটকে অবাস্তবায়যোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা হয়। ঘোষণার আগে মন্ত্রীপরিষদে এটি পাশ হয়। ২০২১-২২ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি