২৪ মে ২০২৬

এইচ-১বি ভিসাধারীদের গ্রিন কার্ড প্রক্রিয়া নিয়ে সুখবর দিল ইউএসসিআইএস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:২৯ পিএম
এইচ-১বি ভিসাধারীদের গ্রিন কার্ড প্রক্রিয়া নিয়ে সুখবর দিল ইউএসসিআইএস

গ্রিন কার্ড

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের গত সপ্তাহের ঘোষিত নতুন নীতির ব্যাখ্যা দিয়েছে, যা অনেক এইচ-১  ভিসাধারীকে গ্রিন কার্ডের আবেদন করতে দেশ ছাড়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে পারে।
এই ব্যাখ্যা এসেছে শুক্রবার জারি করা একটি বিস্তৃত নীতিমালার পর, যেখানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকরা দেশ না ছেড়ে কীভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদায় যেতে পারবেন, তার শর্ত উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কয়েক দশকের প্রচলিত অভিবাসন ব্যবস্থার অন্যতম বড় পরিবর্তন।
যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)-এর মুখপাত্র জ্যাক কাহলার নিউজউইককে দেওয়া এক ইমেইল বার্তায় বলেন, সংস্থাটি 'স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট' ব্যবস্থার ক্ষেত্রে কংগ্রেসের মূল উদ্দেশ্য পুনঃপ্রতিষ্ঠা করছে।
তিনি বলেন, 'যেসব আবেদন অর্থনৈতিক সুবিধা সৃষ্টি করে বা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তারা সম্ভবত বর্তমান পথেই এগোতে পারবেন।' তবে অন্যদের ক্ষেত্রে 'ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী বিদেশে গিয়ে আবেদন করতে বলা হতে পারে।'
গ্রিন কার্ড পাওয়ার পথে বড় পরিবর্তন
নতুন নীতির ফলে অস্থায়ী ভিসা থেকে স্থায়ী বসবাসের মর্যাদায় যাওয়ার দীর্ঘদিনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এতদিন যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্ট্যাটাস পরিবর্তন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হতো।
কিন্তু নতুন নির্দেশনায় ইউএসসিআইএস বলছে, কংগ্রেস কখনও চায়নি যে শিক্ষার্থী, এইচ-১বি পেশাজীবী, এল-১ ভিসা করপোরেট কর্মী বা পর্যটকরা তাদের অস্থায়ী অবস্থানকে স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ডের প্রথম ধাপ হিসেবে ব্যবহার করুক।
এর পরিবর্তে প্রশাসন বিদেশে অবস্থিত মার্কিন কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াকেই মূল পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করছে। শুধুমাত্র ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ রাখা হবে।
শুক্রবারের নীতিমালার সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে কাহলার বলেন, এখন থেকে অধিকাংশ অ-অভিবাসী ভিসাধারীকে গ্রিন কার্ডের আবেদন সম্পন্ন করতে নিজ দেশে ফিরে যেতে হবে।
তিনি বলেন, আমরা আইনের মূল উদ্দেশ্যে ফিরে যাচ্ছি, যাতে বিদেশিরা সঠিকভাবে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা অনুসরণ করেন। এখন থেকে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কেউ যদি গ্রিন কার্ড চান, তবে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া তাকে নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।'
এই অবস্থানের মাধ্যমে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে, অস্থায়ী ভিসাধারীরা খুব সীমিত ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্থায়ী বাসিন্দার মর্যাদায় পরিবর্তিত হতে পারবেন না।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি