২৪ আগস্ট ২০২৬

এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম
এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  দক্ষ বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন এই প্রস্তাব কার্যকর হলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে খরচ অনেক বেড়ে যাবে।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশের মাধ্যমে এই উচ্চ ফি সাময়িকভাবে চালু করা হয়েছিল। তবে আদালত তা স্থগিত করার পর, এখন আইনের মাধ্যমেই নীতিটিকে স্থায়ী করার চেষ্টা চলছে। সরকারের দাবি, অভিবাসন ব্যবস্থার খরচ তোলা এবং আমেরিকানদের চাকরির সুযোগ নিশ্চিত করতেই এই বাড়তি ফি নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।

আগে যেখানে একটি এইচ-১বি ভিসার সাধারণ ফি ছিল মাত্র দুই থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে, সেখানে এখন ১ লাখ ডলারের বেশি ফি দিতে হলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বড় আর্থিক চাপ তৈরি হবে। প্রস্তাবটি চূড়ান্ত করার আগে ৩০ দিন সাধারণ মানুষের মতামতের জন্য রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, দেশটিতে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে ও নতুন উদ্ভাবন ধরে রাখতে বিদেশি মেধা খুবই গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য, এই ভিসার প্রায় ৭০ শতাংশই ব্যবহার করেন ভারতীয় পেশাজীবীরা। ফলে যুক্তরাষ্ট্রের এই নিয়ম স্থায়ী হলে তা আন্তর্জাতিক কর্মসংস্থানে বড় প্রভাব ফেলবে। সূত্র: রয়টার্স।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি